বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BAUET)-এর শিক্ষকদের একটি টিম দেশের শীর্ষস্থানীয় ইন্ডাস্ট্রি ওয়ালটন, গাজীপুরে ভিজিট করেছেন। এই ভিজিটের মূল উদ্দেশ্য ছিল যৌথ গবেষণা, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, ইন্টার্নশিপের সুযোগ এবং গ্র্যাজুয়েট নিয়োগ নিয়ে আলোচনা করা।
ভিজিটে BAUET এর কয়েকজন গ্র্যাজুয়েট যারা বর্তমানে ওয়ালটনে কর্মরত, তাঁরাও শিক্ষকমণ্ডলীর সঙ্গে ছিলেন, যা BAUET এর ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশান এবং শীর্ষস্থানীয় ইন্ডাস্ট্রিগুলোতে BAUET এলামনাইদের ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিফলিত করে।
BAUET-এর আইসিই বিভাগ ভবিষ্যত গ্র্যাজুয়েটদের প্রস্তুত করার লক্ষ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশান বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।