বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)—এর ২৯তম একাডেমিক কাউন্সিল সভা সোমবার ১২ অক্টোবর ২০২৬ তারিখে সকাল ১০টায় সিন্ডিকেট রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান—এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত একাডেমিক কাউন্সিল সভায় ২৮তম সভার আলোচ্যসূচীর সিদ্ধান্তসমূহ পর্যালোচনা ও অনুমোদন, ফ্যাকাল্টি মেম্বারগণের উচ্চ শিক্ষায় ভর্তির আবেদন অনুমোদন, উইন্টার—২০২৫ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফল সিন্ডিকেট এর অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলের সুপারিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Oplus_16908288

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সদস্য সচিব কর্ণেল দেওয়ান মোঃ লিয়াকত আলী (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত ট্রেজারার কর্ণেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব:), রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম সরকার, সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, গণিত বিভাগের প্রফেসর মোঃ নাসির উদ্দীন, রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য সদস্যবৃন্দ।