বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ১৬তম ব্যাচের (৪র্থ বর্ষ) এবং এমএ ইন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২৬) শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও বিদায়ী ছাত্র—ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হয়ে কদমতলা মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। পরে ক্যাম্পাস আঙ্গিনায় সবাই মিলে বৃক্ষ রোপণ করে বিদায়ী শিক্ষার্থীদেরসহ সকলের জন্য সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

এছাড়া গত বুধবার (০৪ নভেম্বর ২০২৬) ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাসুম নুসরাত ইকরা এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধর উপস্থাপনায় বাউয়েট কালচারাল ক্লাব এবং “এভোয়েড রাফা” ব্যান্ড দলের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাভয়েড রাফার ভোকালিস্ট রায়েফ আল হাসান রাফার কণ্ঠে “আমি আকাশ পাঠাবো, চলো আরেকবার উড়ি, তুমি ডাকলেই ফিরবোসহ” আরও কয়েকটি জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখে।

এসময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি কমান্ড্যান্ট ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাসের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), রেজিস্ট্রার কর্ণেল দেওয়ান মোঃ লিয়াকত আলী (অব:), সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলি, কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
#
বার্তা প্রেরক
মো. আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক এবং হেড অব পাবলিক রিলেসন্স
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২