বাউয়েট ক্যাম্পাসে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
বাউয়েট, কাদিরাবাদ নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে আইকিউএসি, বাউয়েট-এর উদ্যোগে চার দিনব্যাপী “ম্যাথডস অব ইন্সট্রাকশন এন্ড ওবিই ইন অ্যাকশন” শীর্ষক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান গত ১৮ জানুয়ারি (রবিবার) কর্মশালাটি উদ্বোধন করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মান বজায় রাখার ওপর জোর দিয়ে বলেন, “ভবিষ্যত প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হলে গুণগত শিক্ষাদানের কোন বিকল্প নেই। “বক্তব্যের শুরুতে তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ‘ইয়াং অ্যান্ড ফ্রেশ ব্লাড’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “তরুণ শক্তির ওপর আমার অগাধ আস্থা আছে। এই শক্তি সাথে থাকলে আমরা বাউয়েটকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো।“ তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে স্ব স্ব দায়িত্বপালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। কর্মশালাটি পরিচালনা ও আয়োজনের জন্য আইকিউএসিসহ সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমান-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক এবং ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও এমই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অবঃ)সহ সকল বিভাগের বিভাগীয় প্রধান। উল্লেখ্য, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা এবং মো. হামিদুর রহমান চারদিনব্যাপী এই কর্মশালাটির প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করবেন।
#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও জনসংযোগ অফিসার
মোবা: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২(ব্যক্তিগত);