বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

গত বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান বাউয়েটের পার্শ্ববর্তী এলাকার অসহায় ও শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানটির সমন্বয় করেন বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মো. বরকত উল্লাহ।

বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং হেড অব পাবলিক রিলেসন্স, বাউয়েট