বাউয়েটে নবীন শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক মোটিভেশন ক্লাস অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এ নবীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুস্থতা, সচেতনতা ও ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ১ম সেমিস্টারের সকল শিক্ষার্থীদের জন্য একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক মোটিভেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুলাই ২০২৬ তারিখ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলোজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ)।

কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের অভিযোগ কমিটির সভাপতি ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ আছমাা ইয়াসমিন অভিযোগ প্রতিরোধ ও শিক্ষার্থীদের সচেতনতা বিষয়ে বক্তব্য প্রদান করেন।
এছাড়া বগুড়া সেনানিবাস থেকে আগত একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মেজর আবু সালেহ মোহাম্মদ নাঈম (এমবিবিএস, এমপিএইচ) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, মানসিক চাপ মোকাবিলা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সুস্থ শিক্ষাজীবন গঠনে করণীয় বিষয়ে মোটিভেশনাল সেশন পরিচালনা করেন।

মোটিভেশন ক্লাস শেষে প্রধান অতিথি সমাপনী বক্তব্য বলেন “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠন এবং একটি নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন ছাত্র-ছাত্রীবৃন্দ।
#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক এবং হেড অব পাবলিক রিলেসন্স
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০ (অফিস), ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)