∞  বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২৭তম অর্থ কমিটির সভা (৩০ সেপ্টেম্বর ২০২৬) সিন্ডিকেট রুমে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ২৬তম অর্থ কমিটি সভার কার্যবিবরণী পর্যালোচনা ও নিশ্চিতকরণ, ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট নিশ্চিতকরণ, ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অনুমোদন, ২০২৫-২৬ অর্থ বছরের বহিস্থঃনিরীক্ষক রিপোর্ট অনুমোদন, ২০তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির কার্যবিবরণী অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া তিনি ২০২৬-২৭ অর্থ বছরের প্রধান নির্মাণ কাজ ও প্রস্তাবিত প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত ট্রেজারার কর্ণেল হ্লা হেন মং পিবিজিএমএস (অবঃ), এরিয়া সদর দপ্তর বগুড়ার কর্ণেল এডমিন, কর্ণেল আবু রেজা মোহাম্মদ নাসিরউদ্দীন একরাম, বিজিবিএম, পিএসসি, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর সমন্বয়কারী অফিসার, লেঃ কর্ণেল মোহাম্মদ সায়েদুর রহমান (অবঃ), বাউয়েট এর সায়েন্স এন্ড হিউম্যানিটিজ এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদুল হক এবং বাউয়েটের ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ সেলিম রেজা, এসিএমএ।

∞