বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। গত বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
সকালে সূর্যোদয়ের সময় জাতীয় সংগীতের সাথে সাথে বাউয়েটের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যায়ের পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন করেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, পিএসসি, (অবঃ)।
এসময় উপস্থিত ছিলেন সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, প্রভোস্ট, শিক্ষকমন্ডলী এবং কর্মকর্তাবৃন্দ।
এছাড়া বাদ জোহর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি ও একাত্মতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
#
বার্তা প্রেরক
মো. আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং হেড অব পাবলিক রিলেসন্স
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০ এবং ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)