বাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ

নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে উইন্টার—২০২৫ সেমিস্টারের ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। গত বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফা সুলতানা—এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাছুদার রহমান, অগ্রজদের পক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল নাফি তীর্থ এবং সিএসই বিভাগের নবাগত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জীম।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা এবং নবাগত শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের অগ্রজ শিক্ষার্থীরা রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয়। মাননীয় উপাচার্য মহোদয় পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলার জন্য নবাগত শিক্ষার্থীদের হাতে মহামূল্যবান বই তুলে দেন। নবীনবরণ অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখার জন্য ফটোসেশন এবং কালচারাল ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

#
বার্তা প্রেরক
মো. আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং পাবলিক রিলেসন্স অফিসার, বাউয়েট
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০ এবং ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)