বাউয়েট ক্যাম্পাসে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)—এর তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড সিস্টেম বিষয়ক আই ইইই আন্তর্জাতিক সম্মেলন (স্পিকসকন ২০২৬)” শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, বগুড়া সেনানিবাস।

প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে সংকেত প্রক্রিয়াকরণ, তথ্য, যোগাযোগ ও ব্যবস্থা প্রযুক্তি দ্রুত বিকশিত হচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবন, সাইবার সিকিউরিটি, মেশিন লার্নিং, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাউয়েটের সার্বিক তত্ত্বাবধানে এবং আই ইইই বাংলাদেশ সেকশন ও আই ইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টার—এর সহযোগিতায় এ আন্তর্জাতিক সম্মেলন ১৩ ও ১৪ আগস্ট ২০২৬ বাউয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কো ইয়ামাদা ।

এছাড়া আই ইইই বাংলাদেশ সেকশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া,; কারিগরি কর্মসূচি চেয়ার হিসেবে বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং সম্মেলন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বাউয়েটের ইইই বিভাগ অধ্যাপক ড. মো. ওসমান গনি।

দুইদিন ব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে দেশ—বিদেশের গবেষক, শিক্ষক, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং শিল্পখাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। সম্মেলনে তাঁরা সাম্প্রতিক গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি প্রযুক্তি ও প্রকৌশল গবেষণার নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে আন্তঃবিষয়ক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ আরও জোরদার করার সুযোগ সৃষ্টি হয়েছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা এবং কর্মকর্তাগণ।

স্পিকসকন ২০২৬—এ বিশ্বের ১৮টি দেশের ১০৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১,০৪১টি গবেষণাপত্র জমা পড়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণাপত্র পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এর মধ্যে ৩২৮টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। বিপুলসংখ্যক দেশি—বিদেশি গবেষকের অংশগ্রহণ সম্মেলনটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং গবেষণাক্ষেত্রে এর গুরুত্বের প্রতিফলন ঘটাচ্ছে।

#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক এবং হেড অব পাবলিক রিলেসন্স
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০ (অফিস), ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)
ইমেইল: ashrafbauet@gmail.com; Website:  www.bauet.ac.bd