বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে “সশস্ত্র বাহিনী দিবস-২০২৬” উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। দিবসটি উপলক্ষে ২১ নভেম্বর ২০২৬ (শনিবার) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.)।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল দেওয়ান মোঃ লিয়াকত আলী (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্টগণ, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ও অন্যান্য কর্মকর্তাগণ।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের বিশেষ বাণী সকলের অবগতির জন্য প্রচার, দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি ও একাত্মতা কামনা করে বাউয়েট কেন্দ্রীয় মসজিদে ফজর নামাজ শেষে বিশেষ দোয়া, সকল আবাসিক হল ও ফ্যাকাল্টি এন্ড অফিসার্স মেসে উন্নত মানের খাবারের আয়োজন করা হয়।

এছাড়া “সশস্ত্র বাহিনী দিবস-২০২৬” উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার এডমিন, শিক্ষক ও কর্মকর্তাগণ বগুড়া সেনানিবাসে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন।

#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং হেড অব পাবলিক রিলেসন্স উইং
বাউয়েট, মোবাইল: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)