বাউয়েটে নানা আয়োজনে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রোববার সকালে পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণ, বিশেষ মোনাজাত, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। দিবসের শুরুতে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সালাম প্রদান করেন যথাক্রমে মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব:)।

শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র—ছাত্রীদের ক্লাস প্রতিনিধিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বাউয়েট প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্লাজাতে এসে শেষ হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে বাউয়েট গেমস, স্পোটর্স এন্ড জিমনেশিয়াম ক্লাব—এর উদ্যোগে কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক—কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
#
বার্তা প্রেরক
মো. আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার এবং পাবলিক রিলেসন্স অফিসার, বাউয়েট
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০ (অফিস), ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)