বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গত বুধবার (০৫ আগস্ট ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
প্রধান অতিথি বলেন, “আমাদেরকে নিজ নিজ জায়গা হতে যার যে কাজ সেটা নিরলসভাবে করে যেতে হবে। জুলাই যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের এই তৎপর্যপূর্ণ ইতিহাসকে সংরক্ষণ করা ভবিষ্যত প্রজন্মের জন্য অত্যন্ত প্রয়োজন। আশা করি বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো যথাযথভাবে ফলপ্রসূ এবং সার্বিকভাবে বাস্তবায়িত হবে। তিনি জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন।”
আলোচনা সভায় ইংরেজী বিভাগের প্রভাষক তাবাসসুম জামান সাফার সঞ্চলনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেখ তৌফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সরোয়ার রহমান এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম তিসা ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অবঃ), ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিটি বিভাগের ছাত্র-ছাত্রী প্রতিনিধিগণ।
এছাড়া বাদ জোহর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
#
বার্তা প্রেরক
মো. আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং হেড অব পাবলিক রিলেসন্স