বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর ২০২৬ (শনিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দিনের প্রথম পর্বের কর্মসূচি হিসেবে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত ট্রেজারার কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.) এবং ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক মোঃ আশরাফুল ইসলাম।

২য় পর্বে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যানারোমা ভবনের ২০২ নম্বর কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক (বাংলা) আরিফা সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন আইকিউএসই এর অতিরিক্ত পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ বরকত উল্লাহ, সিএসই বিভাগের প্রভাষক পলাশ হোসেন, শিক্ষার্থীদের মধ্য থেকে আইসিই বিভাগের শিক্ষার্থী ইলমা জাহান পুষ্প এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসমিনুল হাসান নিহাল। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় দিবসটির গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্টগণ, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরাগণ। এছাড়া বাদ জোহর বাউয়েট কেন্দ্রীয় মসজিদে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং হেড অব পাবলিক রিলেসন্স
বাউয়েট, মোবাইল: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)