বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর শিক্ষার্থী পোস্টার প্রেজেন্টেশনে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাউস্ট), সৈয়দপুর-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সোসাইটি-এর উদ্যোগে ২০-২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ তিন দিনব্যাপি “ক্লাচ কার্নিভাল ২.০”-এর আয়োজন করে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উক্ত প্রতিযোগিতায় পোস্টার প্রেজেন্টেশনে বাউয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাতিন আল শাদাব রাতুল ও আব্দুল কাদের জিলানীর দল “এল্ডার্স” এই সাফল্য অর্জন করেন। জাতীয় পর্যায়ের এ অর্জন বাউয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও প্রকৌশল দক্ষতার উল্লেখযোগ্য স্বীকৃতি। একই সঙ্গে এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীকে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরতে অনুপ্রাণিত করবে।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এ অর্জনে বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে তাদের আরও সাফল্য কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল দেওয়ান মোঃ লিয়াকত আলী (অবঃ)।