এলজিইডি, পাবনায় বাউয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের CESIP ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত

এলজিইডি, পাবনাতে এক মাসব্যাপী সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ইন্টার্নশিপ প্রোগ্রাম (CESIP)-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ার এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এক মাসব্যাপী সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ইন্টার্নশিপ প্রোগ্রাম (CESIP)-এর সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পাবনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত ইন্টার্নশিপ প্রোগ্রামটি এলজিইডি, পাবনা কর্তৃক আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি, পাবনার নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন কর্নেল মোঃ শওকত হোসেন, পিএসসি (অব.), ট্রেজারার, বাউয়েট; ড. ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুর রহমান, বিভাগীয় প্রধান ও প্রভাষক মোঃ রায়হান হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাউয়েট; এলজিইডি, পাবনার কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী ৬ জন শিক্ষার্থী।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর এলজিইডি, পাবনাকে এই এক মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রাম সফলভাবে আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, ইন্টার্নশিপ চলাকালীন অর্জিত ব্যবহারিক ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত জীবনে, বিশেষ করে এলজিইডি ও অনুরূপ প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্তির সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে মোঃ মনিরুল ইসলাম ইন্টার্নশিপ প্রোগ্রামের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং জানান যে শিক্ষার্থীরা রাস্তা নির্মাণ, প্রিকাস্ট গার্ডার সেতু নির্মাণ এবং বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষাসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নানা শাখায় ব্যবহারিক জ্ঞান অর্জন করেছে। তিনি ভবিষ্যতেও বাউয়েটের সঙ্গে এলজিইডি, পাবনার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।