বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল এ এইচ এম শহীদ উল্লাহ, পিএসসি (অবঃ) পরিদর্শন করেন। গত ১২ নভেম্বর ২০২৬ তারিখ সকালে বাউয়েট ক্যাম্পাসে আগমন করলে ফুলের তোড়া দিয়ে বরন করেন বর্তমান ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। পরে উভয় উপাচার্য এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), রেজিস্ট্রার কর্ণেল দেওয়ান মোঃ লিয়াকত আলী (অব:), ডেপুটি রেজিস্ট্রার এডমিন মেজর মনজিনুল মুবীন (অব:)।
তিনি ক্যাম্পাসে অবস্থানকালে সিন্ডিকেট রুমে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী এবং কর্মকর্তাগণের সাথে মত বিনিময় করেন। তিনি যুগের সাথে মিল রেখে নতুন সাবজেক্ট খোলার জন্য পরামর্শ প্রদান করেন এবং শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় সময় প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে উন্নতির উচ্চ শিখরে পৌঁছানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে বর্তমান ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।
#
বার্তা প্রেরক
মো. আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক এবং হেড অব পাবলিক রিলেসন্স
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২